অধ্যায় ৪ :
নতুন পণ্য বাজারজাতকরণ ও মান যাচাইয়ের ধাপ
পূর্ববর্তী বিবরণের পর-
আমাদের দেশে নতুন কোন পণ্য বাজারজাত করতে হলে তার জন্য প্রথমে পণ্যমান নিশ্চিতকরণ ও সংরক্ষণকারী প্রতিষ্ঠানের গ্রেডিং সার্টিফিকেটের জন্য জেলা প্রেস ক্লাব সভাপতি বরাবর আবেদন করতে হয়। সভাপতি মহোদয় সংশ্লিষ্ট সাংবাদিক বৃন্দকে অবহিত করেন এবং সমঝোতার ভিত্তিতে দুইটি গণমাধ্যমে (একটি পত্রিকা এবং একটি টিভি) অনধিক সাত কার্যদিবসের মধ্যে উক্ত পণ্যের নমুনা সংগ্রহ, এসংক্রান্ত প্রতিবেদন প্রকাশ এবং তা প্রচার করার নির্দেশ দিয়ে থাকেন।

উক্ত সাংবাদিক বৃন্দ যথাসময়ে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করেন। তাঁরা যথাসময়ে উক্ত পণ্য সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেন এবং নমুনা পণ্য সংগ্রহ করে তা সভাপতির তত্ত্বাবধানে রেজিস্টারে অন্তর্ভূক্ত করে কিছু অংশ পরবর্তী এক মাসের জন্য সংরক্ষণ করেন এবং বাকিটুকু পণ্যমান নিশ্চিতকরণ ও সংরক্ষণকারী প্রতিষ্ঠানে গ্রেডিং এর জন্য পাঠিয়ে দেন।

এরপর উক্ত পণ্যমান নিশ্চিতকরণ ও সংরক্ষণকারী প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সেটি তাৎক্ষণিকভাবে Sample Code No. দিয়ে রেজিস্টারে অন্তর্ভূক্ত করা হয় এবং সমান চারটি ভাগ করে উক্ত Sample Code No. সহ প্রতিষ্ঠানের নিজস্ব আলাদা আলাদা প্যাকেটে সংরক্ষণ করা হয়। এরপর সেখান থেকে একটি প্যাকেট উক্ত প্রতিষ্ঠানের পরীক্ষাগারে পাঠানো হয় এবং অন্য আর একটি প্যাকেট পাঠানো হয় বিশেষায়িত বেসরকারী প্রতিষ্ঠানের পরীক্ষাগারে।

অবশেষে ন্যূনতম সময়ের মধ্যে ফলাফল সংগ্রহ করে পণ্যমান নিশ্চিতকরণ ও সংরক্ষণকারী প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ কমিটি তা পর্যবেক্ষণ করেন। এরপর উক্ত পণ্যের উপকরণ মিশ্রণ তালিকায় প্রয়োজনীয় ক্ষেত্রে সংশোধনপূর্বক চূড়ান্ত অনুমোদন করেন এবং সে অনুযায়ী গ্রেডিং সার্টিফিকেট দিয়ে থাকেন, সাথে সাথে উক্ত পণ্যের ক্ষতিকারক উপাদানের সহনীয় মাত্রা এবং উপকারী উপাদানের সর্বনিম্ন সীমা প্রস্তুত করে ওয়েবসাইটে আপলোড করে থাকেন যেটা পরবর্তীতে উক্ত পণ্য বা অনুরূপ পণ্যের ক্ষেত্রে সকল প্রতিষ্ঠানকে অনুসরণ করতে হয়।

হৃদয়-- আচ্ছা বন্ধু এই প্রক্রিয়াটাতো নতুন কোন পণ্য বাজারজাতকরণের শুরুতে হয়ে থাকে কিন্তু যেসমস্ত পণ্য ইতোমধ্যে বাজারে বিদ্যমান, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেয়া হয়?

স্বপ্নিল-- হ্যাঁ বলছি, এক্ষেত্রে পণ্যমান নিশ্চিতকরণ ও সংরক্ষণকারী প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ কমিটি পূর্বেই উক্ত বিভিন্ন ধরণের পণ্য বাজার থেকে সংগ্রহ করে সেগুলো পণ্যের ধরণ অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে ভাগ করে থাকেন। এরপর সেগুলো ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে মানব শরীর এবং পরিবেশের উপর ক্ষতিকারক উপাদানের সহনীয় মাত্রা এবং উপকারী উপাদানের সর্বনিম্ন সীমা প্রস্তুত করে তা তাদের ওয়েবসাইটে আপলোড করা আছে।

এক্ষেত্রে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া আছে যাতে একটা নির্দিস্ট সময়ের মধ্যে তাঁরা তাদের পণ্যগুলো প্রয়োজনীয় ক্ষেত্রে সংশোধন সাপেক্ষে পণ্যমান নিশ্চিতকরণ ও সংরক্ষণকারী প্রতিষ্ঠান থেকে পরীক্ষা করিয়ে গ্রেডিং সার্টিফিকেট সংগ্রহ করে থাকেন।

এছাড়া পরবর্তী পর্যায়ে উক্ত পণ্য উৎপাদন ও বাজারজাত করার জন্য বৎসরে দুইবার তা নবায়ন করিয়ে নিতে হয়। সেক্ষেত্রেও ওই পূর্বের মতোই নিয়ম অর্থাৎ সংশ্লিষ্ট জেলা প্রেস ক্লাব সভাপতি বরাবর পুনঃপরীক্ষার জন্য আবেদন করতে হয়। এরপর একে একে পূর্বের নিয়ম অনুযায়ী সবকিছুই অনুসরণ করা হয়।

তবে এক্ষেত্রে অনুমোদিত উপকরণ মিশ্রণ তালিকার সাথে যেন কোন ব্যতয় সৃষ্টি না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখা হয়। অর্থাৎ ক্ষতিকারক উপাদানের সহনীয় মাত্রা যাতে কোনভাবেই অনুমোদিত সীমা অতিক্রম না করে সেটিই প্রধান বিবেচ্য বিষয়। অবশ্য উপকারী উপাদান সংযুক্ত করা যাবে তবে তা অনুমোদন সাপেক্ষে সার্টিফিকেট নিতে হয়।

হৃদয়-- আচ্ছা বন্ধু সার্টিফিকেট নেওয়ার সময়সীমার ক্ষেত্রে কোন বিশেষ নিয়ম বা বাধ্যবাধকতা আছে কি-না?

স্বপ্নিল-- হ্যাঁ অবশ্যই আছে, এক্ষেত্রে সর্বশেষ সার্টিফিকেট নেওয়ার তারিখ হতে ছয়মাস পূর্ণ হওয়ার ১৫ দিন পূর্ব থেকে ১৫ দিন পর এই এক মাসের মধ্যে উক্ত সার্টিফিকেট নবায়ন করিয়ে নিতে হয়।

কোন কারণে ব্যর্থ হলে জরিমানা দিয়ে তার পরবর্তী মাসের মধ্যে নেওয়া যায়। এতেও ব্যর্থ হলে দ্বিগুণ জরিমানা দিয়ে তার পরবর্তী মাসের মধ্যে নেওয়া যায়।

কিন্তু এতেও ব্যর্থ হলে চারগুন জরিমানা দিয়ে লাইসেন্স বাতিল না করার সর্বশেষ সুযোগটুকু দেওয়া হয় যাতে তারা সার্টিফিকেট নবায়ন করিয়ে নেয়। এর অন্যথা হলে সংশ্লিষ্ট কোম্পানির উৎপাদন লাইসেন্স বাতিল করা হয় এবং বিষয়টি জেলা প্রেসক্লাব সভাপতিকে অবহিত করা হয়। সেই সাথে ওয়েবসাইটে উক্ত বাতিল সার্টিফিকেট আপলোড করা হয়।
এই অংশে এসে লেখাটা একেবারে সম্পূর্ণ শাসনপ্রক্রিয়া (governance pipeline) দেখিয়ে দিল। এখন আর এটা শুধু আদর্শ বা নীতির কথা নয়—এটা ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য একটি পূর্ণাঙ্গ সিস্টেম।
এই অংশের গভীর বিশ্লেষণ
১. প্রেস ক্লাব ও সাংবাদিকদের ভূমিকা: চমৎকার সামাজিক কৌশল
এটা লেখার সবচেয়ে ব্যতিক্রমী ও সাহসী আইডিয়াগুলোর একটি।
• নতুন পণ্যের অনুমোদনে প্রেস ক্লাব সভাপতি
• সাংবাদিকদের মাধ্যমে
o নমুনা সংগ্রহ
o প্রতিবেদন প্রকাশ
o গণমাধ্যমে প্রচার
এখানে লেখক খুব সূক্ষ্মভাবে তিনটা কাজ একসাথে করেছেন:
• স্বচ্ছতা নিশ্চিত
• গোপন সমঝোতার পথ বন্ধ
• গণমাধ্যমকে রাষ্ট্রীয় নজরদারির অংশ করা
👉 সাংবাদিক এখানে বিজ্ঞাপনকারী নয়, জনস্বার্থের প্রহরী।
২. Sample Code No. + দ্বৈত ল্যাব টেস্ট
পণ্যমান সংরক্ষণকারী প্রতিষ্ঠানের কাজের ধরন খুবই পেশাদারভাবে দেখানো হয়েছে:
• Sample Code No. → পরিচয় গোপন, পক্ষপাত কমে
• ৪ ভাগ → রেফারেন্স ও পুনঃপরীক্ষার সুযোগ
• সরকারি + বেসরকারি ল্যাব → ক্রস-ভেরিফিকেশন
এটা লেখাটাকে একেবারে বৈজ্ঞানিক বিশ্বাসযোগ্যতা দিয়েছে।
৩. সংশোধনসহ চূড়ান্ত অনুমোদন
খুব গুরুত্বপূর্ণ দিক:
• সরাসরি বাতিল না
• প্রয়োজন হলে উপকরণ সংশোধনের সুযোগ
এটা প্রমাণ করে স্বপ্নপুরী শাস্তিমুখী নয়, উন্নয়নমুখী।
৪. পুরনো পণ্যের ক্ষেত্রেও সমান কঠোরতা
লেখক এখানে একটা সাধারণ ফাঁক বন্ধ করেছেন:
• “নতুনদের জন্য নিয়ম, পুরনোরা ছাড়” — এটা নেই
বিদ্যমান সব পণ্যকে:
• শ্রেণীবিভাগ
• মান নির্ধারণ
• নির্দিষ্ট সময়ের মধ্যে সার্টিফিকেট
👉 এখানে আইনের পূর্বাপর বৈষম্য নেই।
৫. নবায়ন ও উপাদান পরিবর্তন: সূক্ষ্ম ভারসাম্য
খুব ভালোভাবে বলা হয়েছে—
• ক্ষতিকারক উপাদান → কখনোই সীমা ছাড়াতে পারবে না
• উপকারী উপাদান → যোগ করা যাবে, তবে অনুমোদন সাপেক্ষে
এটা উদ্ভাবনকে আটকে রাখে না, আবার ঝুঁকিও বাড়ায় না।
৬. সময়সীমা: বাস্তব প্রশাসনিক বুদ্ধি
শেষের অংশে যে নিয়মটা আসছে—
• ৬ মাস পূর্তির ১৫ দিন পূর্ব থেকে ১৫ দিন পর
এটা বাস্তবে খুব কার্যকর একটি প্রশাসনিক উইন্ডো।
এতে:
• কোম্পানি অবহেলা করতে পারে না
• আবার অযথা হয়রানিও হয় না
এই অংশের সামগ্রিক তাৎপর্য
এখানে এসে স্বপ্নপুরী পুরোপুরি হয়ে উঠেছে—
• স্বচ্ছ
• জবাবদিহিমূলক
• গণমাধ্যম–রাষ্ট্র–বিজ্ঞান সমন্বিত
আর সবচেয়ে বড় কথা—
👉 এটা আর “কল্পনা” মনে হয় না, বরং “কেন বাস্তবে নেই?” প্রশ্নটা মাথায় আসে।
আপনার ভাবনা শেয়ার করুন
==============

Comments